সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার বেলা ১২টায় নড়াইল শহরস্থ আব্দুল হাই সিটি কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তা অধিকার আইন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ খাদ্য ও অনলাইন প্রতারণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোক্তা অধিকার আইনের কার্যকর প্রয়োগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দীর সভাপতিত্বে সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ের উপর মূল আলোচনায় অংশ নেন এবং আইনের ৫৫টি ধারায় নির্ধারিত শাস্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল-এর সহকারী পরিচালক মোঃ শামীম হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন আব্দুল হাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এম ফরহাদ জগলুল, ক্যাব’র নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান লিটু প্রমুখ।
আলোচনায় বিভিন্ন সেবায় প্রতারণার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। যেমন- স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত, অনলাইন পণ্য ক্রয়বিক্রয় ইত্যাদি। এসব ক্ষেত্রে তদারকি নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রয়োজন বলে মত প্রকাশ করেন আলোচকবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ২৫০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments