খুলনা অফিস: বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম গত ০৯ অক্টোবর ২০২৫ হতে চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গতকাল বুধবার (১৫-১০-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্য আশিকুর রহমান এবং মোঃ বশির উদ্দিনকে আটক করা হয়।
অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ হতে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। বর্ণিত কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ হতে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানায় প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গহণ করে। এছাড়াও প্রতারকগণ কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোন সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সাথে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষè নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments