নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: জেলার আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, সমাজ সেবা অফিসার (অ: দা:) মোঃ আবু তাহের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ মোসলেসা খাতুন, ইউ’পি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম মোঃ তারিকুল ইসলাম, এসআই মোঃ মনসুর, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারন সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলায় আসন্ন বাংলা বর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে সভায় বক্তারা ব্যাপক আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলা নববর্ষের কর্মসূচী শুরু করা হবে।
এরপর ব্যান্ডপার্টী ও স্থানীয় স্কাউটস সদস্যদের বাজনার তালে তালে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী গরু-মহিষের গাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, ইলিশ-পানতা ভাতের ব্যবস্থা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শেষ হবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments