একমাত্র ছেলে হাসপাতালে
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, ৩৯, তার স্ত্রী আরজু, ৩৮, এবং তাদের পাঁচ বছর বয়সি কন্যা আরসোয়া। এই হামলা থেকে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সি ছেলে আনিয়ান। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ইতালির সংবাদ সংস্থা আনসা ও এজিআই এবং দৈনিক লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়। কী কারণে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, নিহতদের বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধের রেকর্ড ছিল না। এটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে; সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই রোম পুলিশ, অ্যাম্বুলেন্স ও কারাবিনিয়েরির দল ঘটনাস্থলে পৌঁছায়। ফরেনসিক বিশেষজ্ঞরা ফ্ল্যাটটি ঘিরে আলামত সংগ্রহ করছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হামলাকারী পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘ঘটনাটি অত্যন্ত নৃশংস। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।’
এ ঘটনায় ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহতদের জন্য দোয়া ও শোক প্রকাশ করছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে ইতালি পুলিশ।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাঁপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছ ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: আগৈলঝাড়ার দুই যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে প্রতারণা ও অবৈধ কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আগৈলঝাড়ার গৈলা এলাকার কামাল হোসেন বেপার ...
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
সব মন্তব্য
No Comments