আজ সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়া ৯.৪ ডিগ্রী

তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, শেষরাতে পড়বে কুয়াশা

প্রকাশ : 20 Jan 2026
তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, শেষরাতে পড়বে কুয়াশা

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগড়ব এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


এতে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) সর্বনিন্ম তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া ৯.৪ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ৩১ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৯%


আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৬ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪৩ মিনিটে।

সম্পর্কিত খবর

;