এএফসি এশিয়া কাপ: সিঙ্গাপুরের কাছে লড়াই করে হেরেছে বাংলাদেশ

প্রকাশ : 10 Jun 2025
এএফসি এশিয়া কাপ: সিঙ্গাপুরের কাছে লড়াই করে হেরেছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুররে সঙ্গে হেরেছে বাংলাদেশ। আজকের খেলা নিয়ে মাঠের বাইরেও সারাদেশ আজ চরম উত্তেজনা ছিল।  উন্মাদনার শেষ ছিল না। কারন একটাই, আজ হামজারা নামছে এশিয়া কাপ ফুটবল বাছাই খেলেতে। মুখিয়ে আছে ফুটবল প্রেমিরা। এবার বেশী উন্মাদনা দেখা গেছে হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম, সামিত সোমদের আগমনে। হামজা চৌধুরীরাও শেষটুকু দিয়ে লড়েছে।
আজ মঙ্গলবার ( ১০ জুন ) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল। উত্তেজন্কর ম্যাচটিতে ২-১ গোলে জয় তুলে নেয় সফরকারি সিঙ্গাপুর। অনেক আশা ভরসা শেষ করে খালি হাতে মাঠ ছাড়তে হয় স্বাগতিক বাংলাদেশকে। 

সম্পর্কিত খবর

;