স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ-জে’র শীর্ষস্থান নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে নেমে ৮০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার প্রথম খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্কালোনির শিষ্যদের হাতে। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দর্শনীয় ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। বিরতির পর ৫৫ মিনিটে মুসা আল-তামারি এক গোল শোধ করে জর্ডানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও শেষ দিকে মেসির বাঁকানো ফ্রি-কিক জালে জড়ালে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠল আর্জেন্টিনা।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬টিতে এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল হলো ১৯টি। এর আগে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর জর্ডানের বিপক্ষেও জাল খুঁজে পেলেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও মজবুত করলেন মেসি, যেখানে তার পরেই আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে ১৬ গোল নিয়ে।
অন্যদিকে টানা তিন হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডানের। গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া ২-১ গোলে জর্ডানকে হারানোয় আগেই বিদায় নিশ্চিত হয়েছিল তাদের। আর্জেন্টিনা শেষ বত্রিশে মুখোমুখি হবে চমক জাগানো কেপ ভার্দের। ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, “প্রতিটি ম্যাচই কঠিন। এই জয় আমাদের পরের ধাপের জন্য আত্মবিশ্বাস যোগাবে”।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ দিন রোববার ২৮ জুন পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিল দশটি দল। দিনের খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও কঙ্গো ডিআর। আর কলম্বিয়া-পর্তুগ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-কে’র শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ বত্রিশ নিশ্চিত করল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয় ...
স্টাফ রিপোর্টার: দিবাগত রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ দিনের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রবিবার, ২৮ জুন ভোর ৩টা থেকে এবং শেষ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে গেল ফ্রান্স। ফক্সবোরোর বস্টন স্টেডিয়ামে শুক্রবার রাতে ম্যাচের পুরো আলো কেড়ে নেন ...
সব মন্তব্য
No Comments