সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫ টায় জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করে মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতি।
মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ছাইয়েদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, বিশিষ্ট ব্যাবসায়ী ইকরামুল হক নবীন, নোটারী ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল করিম রকিব, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলী, সাবেক জেলা সেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেতু সরকার। অনুষৃঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য রুকুনুজ্জামান রুকন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কঠিন হুশিয়ারি দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারা ওয়াদা করেন, হয় মাদক কারবারি সমাজে থাকবে, না হয় আমরা। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংসদে মাদক কারবারিদের সবোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করেছে। জামালপুর মাদক কারবারির কোন ঠাই হবে না এবং মাদকের পক্ষে কেউ অবস্থান নিলে তার বিচারও করা হবে। এই ধরনের মাদকবিরোধী অনুষ্ঠানের জন্য আয়োজকদের সাধুবাদ জানান তাদের পাশে সবসময় থাকবেন বলে আশ্বাস দেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments