সাতক্ষীরা জেলা প্রশাসক
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন।ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, অপরিকল্পিতভাবে মরিচ্চাপ নদী খননের পর থেকেই গোয়াল ডাঙ্গা বাজার চান্নী এলাকায় নদী ভাঙন শুরু হয়। বাজার কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানানো হলেও নদী ভাঙনে প্রতিরোধ মূলক কোন ব্যবস্থা গড়ে না তোলায় বাজার চান্নী নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। অতিদ্রুত নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বাজার চান্নী নদীগর্ভে বিলীন হয়ে যাবে।জেলা প্রশাসক ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামা নন্দ কুন্ডু, বড়দল ইউনিয়ন পরিষদের প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মুকুলসহ বণিক সমিতির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক এদিন আশাশুনিতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নাধীন “ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক এর সংস্কার কাজ এবং ইকো ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম” ও “সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট” এর উদ্ধোধন শেষে সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার গোলদার, প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments