বোচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ : 11 Nov 2026
বোচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, সুলতানপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ আবু তাহের। তিনি নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। অপরজন একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে মোঃ মোকছেদ আলী। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।


গ্রেপ্তারের পর আজ ১১ নভেম্বর তাদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

;