সিলেট অফিস: "সমঅধিকার, সমমর্যাদাসহ নারী মুক্তির আন্দোলনকে সমাজব্যবস্থার সামগ্রিক বৈপ্লবিক পরিবর্তনের শ্লোগান কে প্রতিবাদ্য করে রবিবার সকাল ১১ টায় রায়পাড়াস্থ গণতান্ত্রিক মহিলা সমিতির অস্স্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকাররের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শিল্পী রানী চন্দের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভার শুরুতে লিখিত বক্তব্য পাঠ করছেন জনতা সরকার। সভায় বক্তারা বলে। এই দিনটি বিশ্বের সকল শোষিত নিষ্পেষিত নারীর জন্যই শুধু নয়, বিশ্ব শ্রমিকশ্রেণি ও সকল শোষিত নিপীড়িত জাতি ও জনগণের জন্য এক মহান তাৎপর্যময় দিন। সমাজে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আদিম সাম্যবাদী সমাজে একটা পর্যায় পর্যন্ত ছিল মাতৃতান্ত্রিক। উৎপাদনে হাতিয়ারের উদ্ভব এবং বিকাশের ধারায় সমাজে উদ্বৃত্ত সৃষ্টি হলে উদ্বৃত্তভোগী শ্রেণির উদ্ভবের মধ্য দিয়ে শ্রেণি বিভক্তি দেখা দেয়। পুরুষের প্রাধান্য সামনে আসে। শ্রেণি বিভাজনের মধ্য দিয়ে সমাজ বিভক্ত হয়ে পড়ে। একদিকে শোষকশ্রেণি অন্যদিকে শোষিতশ্রেণি, সমাজে দেখা দেয় বিরোধ ও সংগ্রাম। এই সংগ্রামে শোষিত নারীরাও যুক্ত থাকে ওতপ্রোতভাবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments