পিরোজপুর অফিস: জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও স্থানীয় সাংবাদিক নেতা হাফিজ আল-আসাদ সাঈদ খান পিরোজপুর সদর উপজেলায় শ্যামা পূজা উপলক্ষে সোমবার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন। অনুষ্ঠানে সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শ্যামা পূজা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করা সকলের দায়িত্ব।” স্থানীয়রা জানান, তাঁর এই উদ্যোগে শ্যামা পূজার আনন্দ ও উৎসবমূড আরও বৃদ্ধি পেয়েছে এবং এটি এলাকায় সম্প্রীতি ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে। উপহারসমূহ সাঈদ খান তাঁর প্রতিনিধির মাধ্যমে মন্দিরগুলোতে বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা। স্থানীয়রা আরও উল্লেখ করেন যে, সাঈদ খান নিয়মিতভাবে সমাজের বিভিন্ন সমস্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, যা তাঁকে এলাকার একজন গ্রহণযোগ্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments