স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান চৌধুরী (২৯) ২। মোঃ মোস্তাকিম চৌধুরী (২৫) ৩। রিপন হোসেন শেখ (২৮) ও ৪। আবু বক্কর (২৫)।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) খ্রি. ডিবি-রমনা বিভাগের একটি চৌকস দল রাত ৩:০৫ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মোঃ ইমরান চৌধুরী নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছোট ভাই মোঃ মোস্তাকিম চৌধুরী (২৫)-কে কেরাণীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য যাচাই করে পরবর্তীতে রিপন হোসেন শেখ ও আবু বক্কর-কে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট কয়েকটি বই উদ্ধার করা হয়।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments