ডেস্ক রিপোর্ট: এশিয়ান কাপ বাছাইপর্বের চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ লাভ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোয়াালিফাইয়ার্সের জন্য গড়া বাছাইকৃতদের তালিকায় শেষ দল হিসেবে ৩৫তম অবস্থানে রয়েছে লাল সবুজ জার্সির দলটি।
বাছাইপর্বের রাউন্ড-২ এর আট ম্যাচে অংশ নিয়ে দুটিতে ড্র করা বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে চুড়ান্ত বাছাইয়ে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে। প্রথমিক বাছাইপর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে রাউন্ড-২ এর সেরা ১৩টি দল সরাসরি অংশ নিতে পারবে ২০২৩ এশিয়ান কাপে। আর ১৪ থেকে ৩৫তম স্থানের দলগুলো সরাসরি অংশ নিতে পারবে চুড়ান্ত বাছাইপর্বে। তলানিতে থাকা ৩৬ থেকে ৩৯তম স্থানের দলগুলোর প্লে অফ ম্যাচ খেলতে হবে। সেখান থেকে কেবল দুটি দল খেলতে পারবে চুড়ান্ত বাছাইপর্বে।
সর্বমোট ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের এই চূড়ান্ত বাছাইপর্ব। ওই তালিকায় স্থান পাওয়ায় বাংলাদেশ আরো ছয়টি ম্যাচ খেলার সুযোগ লাভ করল।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments