রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় ট্রাকটি পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে আটকে যায়। তখন উপায় না দেখে চোরচক্র ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেন।
ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের কাজ। এলাকাবাসীর দাবি, সম্প্রতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যার ফলে গরুর খামারি ও পশুপালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে নেমেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, গরু চুরির বিষয়টি রোববার সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'উপজেলা প্রশাসন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাল সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগে বেতন-ভাতা বন্ধ থাকা এক শিক্ষকের বিরুদ্ধে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায় ...
অনিক রায়,ফরিদপুর অফিস: সনাতনী সম্প্রদায়ের মহাবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও দেবোত্তর সম্পত্তি ধ্বংসের হুমকির প্রতিবাদে ফরিদপুরে&n ...
রাহাদ সুমন, বরিশাল: মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে। ঘটনার পর ...
সব মন্তব্য
No Comments