ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ওই ব্যক্তি নিজেই পুলিশে ফোন করে সাহায্য চান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনটি আলাদা কক্ষে ৪৬ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তানের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পায়। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত ও অভিযুক্তের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি নিউ সাউথ ওয়েলস পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা বাংলাদেশি পরিবার। পরিবারটি ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। বাবা বাসায় থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন, মা চাকরি করতেন। বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলেও জানা গেছে।
ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তদন্তে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন॥
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments