আজ সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রী
ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে
অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছুকিছুএলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ বুধবার ( ৭ জানুয়ারি ) সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯.৬ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৯%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৪ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪৪ মিনিটে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments