স্টাফ রিপোটার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সারা পৃথিবীই একটি যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে নাকি সামাজিক মালিকানা থাকবে, তার ওপর নির্ভর করবে এই পৃথিবীটি মনুষ্য বসবাসের উপযোগী থাকবে কি থাকবে না।
আজ ৩জুন’২২ শুক্রবার সকাল ১০টায়, রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়নে বাম ঐক্য ফ্রন্ট আয়োজিত ‘এই সময়ের রাজনীতি এবং করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধের সারাংশ উপস্থাপন করেন ইমাম গাজ্জালী। সভাপতিত্ব করেন গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক এবং বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু। সভা পরিচালনা করেন বাসদ নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঊনসত্তরের গণঅভ্যূত্থানে মওলানা ভাসানীর অসম্ভব প্রভাব ও নেতৃত্ব ছিল। তিনি এর ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি। কেন পারেননি, সেটা গবেষণা করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, শাসকশ্রেণীর লেজুরবৃত্তি ছেড়ে বামপন্থীদেও মেরুদন্ড সোজা কওে দাড়াঁনো এখন সময়ের দাবি। শুধু তত্ত¡াবধায়ক বললে হবে না, এর পর কি তাও বলতে হবে। যা বাম ঐক্য ফ্রন্ট উল্লেখ্য করেছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তার, বিশিষ্ট চিকিৎসক হারুনুর রশীদ, ৯ সংগঠনের সমন্বয়ক জাফর হোসেন।
সেমিনারে বক্তরা বলেন, বাহাত্তরের সংবিধানের মাধ্যমে দেশে উপনিবেশি রাষ্ট্রের পূর্ণজ্জীবন ঘটানো হয়েছে। এই উপনিবেশিক রাষ্ট্রের অবসান ঘটিয়ে মেহনতী রাষ্ট্রের নতুন সরকার, সংবিধান, সংসদ ও রাষ্ট্র গঠন করতে ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মুর্শেদ, বাসদ আহবায়ক সন্তোষ গুপ্ত।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
সব মন্তব্য
No Comments