বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করে: নাটোরে দুলু

প্রকাশ : 20 Nov 2025
বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করে: নাটোরে দুলু

বুলবুল আহমেদ, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করে। বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি, তাদের রাজত্ব, তাদের নির্দেশে , বাংলাদেশে তাদের  অঙ্গরাজ্য হিসেবে, বাংলাদেশকে পরিচালিত করা হোক সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদ।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১ টাই আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা  উপজেলার অবসরপ্রাপ্ত  শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সময় দুলু এসব কথা বলেন।  


দুলু আরো বলেন, আমরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত সাড়ে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করছিলাম । আমাদের অনেক ভাইকে আত্মহতি দিতে হয়েছে , রক্ত দিতে হয়েছে এবং গুম হতে হয়েছে তারপরেও শেখ হাসিনা এই দাবি না মেনে স্বৈরশাসক কায়েম করতে চেয়েছিল। আজকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়েছে। আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে। চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্ববোধক সরকারের অধীনে হবে ।

 তিনি আরও বলেন ,গত বছর জুলাইয়ের ঘটনায় হত্যা-নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণহত্যা চালিয়েছে। তাঁর ভাষায়, “আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।” এ প্রসঙ্গে তিনি ভারতের অনুপ চেটিয়া প্রত্যর্পণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসর প্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ সহ সহ জেলা ও উপজেলার পর্যায়ের অবসর প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;