বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ ৪ জুলাই সোমবার প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এসময় ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১০হাজার ৩শ’৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১হাজার ৪শ’৬৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০.৩৯%। ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৭শ’ ৮১টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU ক টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-G-এ ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই ২০২২ বিকাল ৩টা থেকে ২১ জুলাই ২০২২ বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৭ জুলাই ২০২২ থেকে ২৪ জুলাই ২০২২ তারিখের মধ্যে ফার্মেসী অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ জুলাই ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে ফার্মেসী অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২২ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments