ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির পঞ্চম তলায় অবস্থিত কর্কশিট ও হার্ডবোর্ড সংরক্ষিত একটি গোডাউনে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
তীব্র যানজট উপেক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনের একটি তলা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই দ্রুত ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments