অনিক রায়,ফরিদপুর অফিস: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ফরিদপুর শহরের চকবাজার মসজিদ সংলগ্ন সড়কে গড়ে উঠেছে ফুটপাতজুড়ে অস্থায়ী পাঞ্জাবির বাজার।
ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার সুবিধার্থে সেখানে নানা রঙ ও নকশার পাঞ্জাবি বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কম দামের কারণে ক্রেতাদের ভিড়ও দিন দিন বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, চকবাজার মসজিদের পাশের সড়কজুড়ে প্রায় ৩০ থেকে ৪০টি অস্থায়ী দোকান বসেছে। এসব দোকানে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন ও রঙের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে ঈদের পোশাক পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহ লক্ষণীয়।
পাঞ্জাবির পাশাপাশি এসব দোকানে ১০০ টাকার মধ্যে শার্ট এবং ২৫০ থেকে ৮০০ টাকার মধ্যে জুতা ও স্যান্ডেলও বিক্রি করতে দেখা গেছে। ফলে এক জায়গা থেকেই ঈদের পোশাকের বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারছেন ক্রেতারা।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করেই তারা এই অস্থায়ী বাজার বসিয়েছেন। শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে বলে জানান তারা।
ক্রেতাদের ভাষ্য, বড় দোকান বা শপিংমলের তুলনায় এখানে একই ধরনের পণ্য অনেক কম দামে পাওয়া যায়। সে কারণেই অনেকেই ফুটপাতের এসব দোকান থেকে ঈদের কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
চকবাজার এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন,“ঈদ সামনে রেখে ছেলে-মেয়েদের জন্য কাপড় কিনতে এসেছি। বড় দোকানে একই ধরনের পাঞ্জাবি ১২০০–১৫০০ টাকার নিচে পাওয়া যায় না। এখানে ৪০০–৫০০ টাকার মধ্যেই ভালো ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ফুটপাতের এই বাজার অনেক সুবিধার।”
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। ঈদের চাঁদ রাত পর্যন্ত এই বেচাকেনা অব্যাহত থাকবে বলেও আশা করছেন তারা।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments