নেত্রকোণা প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন আব্দুল আল আরমান, অপূর্ব সাহা, মো. আতিকুর রহমান, সাদমান সাইফুল ও নাফি।
বক্তারা এমবিবিএস ট্রেইনি সংক্রান্ত ১৯ মে ২০২৬ তারিখের সিদ্ধান্ত বাতিল, বিসিএস স্বাস্থ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, বিএমডিসি আইন বাস্তবায়ন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণসহ ৬ দফা দাবি তুলে ধরেন।
তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments