হাসানুল হক ইনুসহ রাজবন্দীদের মুক্তির দাবি
বরিশাল অফিস: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা আজ ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল মহানগরের সদর রোডে জেলা জাসদ কার্যালয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাসদ সভাপতি এডভোকেট মোঃ আবদুল হাই মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ পটুয়াখালী জেলার যুগ্ম সম্পাদক কে এম আনোয়ারুজ্জামান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন বাচ্চু, বরিশাল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ছানা, সাংগঠনিক সম্পাদক মন্নান হাওলাদার, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য আল আজম খান, জাসদ বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, মেহেন্দিগঞ্জ উপজেলার সভাপতি মোঃ মোশারেফ হোসেন, উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন সভাপতি রফিক মোল্লা, চরাদি ইউনিয়ন সভাপতি মনির হোসেন মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে জাসদকে অতীত অভিজ্ঞতার আলোকে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ, সাজানো মিথ্যা মামলায় কারাবন্দি জাসদ সভাপতি জাতীয় বীর হাসানুল হক ইনু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান। বক্তারা, ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মুজিবনগর সরকারের জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments