স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনেই রোমাঞ্চ ছড়াল দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এ’র ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ইউরোপের শক্তিশালী দল চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল কোচ হং মিয়ুং-বোর দল। এই জয়ে নকআউটের দৌড়ে শুরু থেকেই এগিয়ে গেল ‘তায়েগুক ওয়ারিয়র্স’রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় দক্ষিণ কোরিয়া। ১২ মিনিটে অধিনায়ক সন হিয়ুং-মিনের সামনে আসে প্রথম সুযোগ। জে-সুংয়ের বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। দুই মিনিট পরই বক্সের বাইরে থেকে জে-সুংয়ের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন চেক গোলকিপার মাতেই কোভার।
৩৮ মিনিটে আবারও একক নৈপুণ্য দেখান সন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নেন, তবে বল বাম পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট হয় কোরিয়ার। লি কাং-ইনের সঙ্গে ওয়ান-টু পাসে গোলপোস্টের সামনে বল পেয়েও ভারসাম্য হারিয়ে পড়ে যান সন। ফলে গোলবঞ্চিত হয় দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ বাড়ায় কোরিয়া। ৫০ মিনিটে হুয়াংয়ের নিচু শট প্রথম দফায় ঝাঁপিয়ে রুখে দেন কোভার। ফিরতি বলে লি কাং-ইন শট নিলেও আবারও দেয়াল হয়ে দাঁড়ান চেক গোলকিপার। ৫৬ মিনিটে জে-সুংয়ের পাস ধরে একা পেয়ে যান সন। তবে দ্রুত বেরিয়ে এসে শরীর দিয়ে শট ব্লক করেন কোভার।
৫৯ মিনিটে আচমকা এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ডান প্রান্ত থেকে ভ্লাদিমির সুফালের লং থ্রো-ইন বক্সে পড়লে লাফিয়ে উঠে জোরালো হেডে বল জালে জড়ান অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। কোরিয়ান রক্ষণভাগ তখন পুরোপুরি পরাস্ত।
পিছিয়ে পড়ে দমে যায়নি কোরিয়া। ৬৭ মিনিটে সমতায় ফেরে তারা। ডি-বক্সে বল পেয়ে প্রতিপক্ষ গোলকিপার কোভারকে এগিয়ে আসতে দেখে ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন ফেইনুর্দের মিডফিল্ডার হুয়াং ইন-বম।
৭৭ মিনিটে বড় ধাক্কা খেতে পারত দক্ষিণ কোরিয়া। ফ্রি-কিক থেকে তমাস সৌচেক হেডে বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। বেঁচে যায় কোরিয়া।
৮০ মিনিটে জয়সূচক গোল করে কোরিয়া। মাঝমাঠ থেকে ভাসানো পাস ডান প্রান্তে পান হুয়াং ইন-বম। বক্সে তার কাট-ব্যাক থেকে আলতো টোকায় বল জালে পাঠান বদলি নামা ওহ হিয়ুন-গিউ। স্কোরলাইন দাঁড়ায় ২-১।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে ডি-বক্সের ভেতর থেকে সাদিলেকের দুর্বল শট সহজেই লুফে নেন কোরিয়ান গোলকিপার।
এই জয়ে গ্রুপ ‘এ’তে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে তিন পয়েন্ট তুলল দক্ষিণ কোরিয়া। পরের ম্যাচে তারা খেলবে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে, আর চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল নাটকীয়তা। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি তিনবার পকেট থেকে লাল কার্ড বের কর ...
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠল স্বাগতিক মেক্সিকোর ২-০ গোলের জয়ে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ ‘এ’তে দক্ষিণ আফ্রিকাকে হারিয় ...
স্টাফ রিপোর্টার: অপেক্ষার অবসান। ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠেছে। ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—তিন দেশের ১৬টি শহরে আয়োজিত হচ্ছে ১০৪ ম্যাচের রেকর্ড বিশ্বকাপ। তিন স ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। এখন চলছে কাউন্টডাউন। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ...
সব মন্তব্য
No Comments