মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি বিরুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ ও প্রচারণা করা হয়। এ সময় শত শত নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। সাভারের আকরান এলাকা থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন বাজার ও মহল্লায় এই লিফলেট বিতরণ করা হয়। বিএনপি মনোনীত ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষে এই লিফলেট ও প্রচারণা করা হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে আনোয়ার হোসেন বলেন,দেশের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। আর সাভার বাসির উন্নয়নে দেওয়ান সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সাভার ও আশুলিয়া বাসীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবেই।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments