তানোর প্রতিনিধি : রোবোস্যানট্যাক্স’ নামক একটি স্টার্টআপ রাজশাহীর তানোরে রোবোস্যানট্যাক্স ফিউচার ল্যাবের তানোর ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় তানোর সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পূবালী ব্যাংকের ৩য় তলায় রোবোস্যানট্যাক্স ফিউচার ল্যাবের এ ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোবোস্যানট্যাক্স ফিউচার ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহফুজুর রহমান।
রোবোস্যানট্যাক্স ফিউচার ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা এবং মার্কেটিং লিডার সোহাগ রহমানের পরিচালনায় এ-সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এইচআর উৎপাদনশীলতা ব্যবস্থাপনা আরিফুল হক, প্রধান প্রযুক্তি কর্মকর্তা অঞ্জন মীর, চিফ মার্কেটিং অফিসার রাকিব হাসান, আন্তর্জাতিক বিষয়ক প্রধান আসিফা আফরিন প্রমুখ।রোবোস্যানট্যাক্সের উদ্যোক্তারা জানান, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শুধু শহর নয়, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মাঝেও রোবটিকস ও প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তানোর থেকে যাত্রা শুরু করলো এই উদ্যোগটি।
তাঁরা আরও বলেন, আমরা বিশ্বাস করি, প্রযুক্তির দুনিয়ায় সবার সমান অধিকার আছে। শহরের শিশুদের মতো গ্রামাঞ্চলের শিশুরাও যেন ভবিষ্যতের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। জানা যায়, রোবোস্যানট্যাক্স প্রথম পর্যায়ে তানোর উপজেলার বিভিন্ন স্কুলে রোবটিকস ও প্রোগ্রামিং বিষয়ক ওয়ার্কশপ, ক্লাস এবং হ্যান্ডস-অন প্রজেক্ট চালু করবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলা ও জেলায় এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments