দক্ষিণাঞ্চল প্রতিবেদক : বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের ইয়ামিন আলী,
কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে এটিএন বাংলার আমিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক পদে আরটিভির এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক সময়ের খবর, বাংলানিউজ২৪.কম ও স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি এস এস শোহান, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল ২৪ এর আরিফুল ইসলাম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সময় টেলিভিশনের আলী আকবর টুটুল, এনটিভির তরফদার রবিউল ইসলাম,দৈনিক জন্মভূমির মোল্লা আব্দুর রব, খুলনা গেজেট ও বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, গ্লোবাল টেলিভিশনের সোহেল রানা বাবু, দৈনিক ভোরের দর্পণের সৈয়দ শওকত হোসেন।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments