সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরে দীর্ঘ ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৪ মে) সকালে পৌর শহরের বিসিক শিল্পনগরী নতুন বাইপাস মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন শামীম আহাম্মেদ, ইসমাইল হোসেন, ওমর ফারুকসহ স্থানীয়রা।
পরে এলাকাবাসী সকাল ১১টায় এলাকাবাসী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তাদের অভিযোগ, দীর্ঘ ১৯ বছর ধরে পৌর শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় বৃষ্টির কারনে জলাবদ্ধতায় স্কুল, কয়েকশ একর ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
পরে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া এবং জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments