কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অস্বচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলক।
বুধবার (১৮ মার্চ) বিকালে সংগঠনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বৈরাগীরচর বাজারে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি বৈরাগীর চর, চর আলগী, কাজির চর ও প্রেমারচর গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ঝলক । একতা সমৃদ্ধি উন্নতি—এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার কয়েকটি গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেছে সংগঠনটি। সেমাই, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, নুডলস, ডাল ও লবন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার দেওয়া হয়। সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি ও সরারচর সৌদামিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি ও ন্যাশনাল ব্যাংকের অফিসার কামাল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আলতাব হোসেন, কবির, নজরুল ইসলাম, ইলিয়াস, কামরুল, রাসেল প্রমূখ
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments