অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি অর্ধগলিত ও আংশিক বিবস্ত্র অবস্থায় নদীর পানিতে ভাসমান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ভুবনেশ্বর নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কয়েকজন জেলে ও এলাকাবাসী নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রিপন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহটির পরিচয় শনাক্তে ফরেনসিক ও সিআইডির সংশ্লিষ্ট টিম কাজ করছে। এখন পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ মুহূর্তে সে বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিচয়হীন কিশোরীর মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং তার স্বজনদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্তের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments