স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। কেন্দ্র ছিল শিলচর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে।
সিলেট নগরীসহ জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও আশপাশের উপজেলায় কম্পন টের পান বাসিন্দারা। ময়মনসিংহ বিভাগীয় শহরের কিছু এলাকা এবং ঢাকার উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ কিছু জায়গা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কম্পন অনুভবের কথা পোস্ট করেন। আতঙ্কে কিছু মানুষ বাসা-বাড়ি থেকে বের হয়ে আসেন। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত রবিবার ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভুটানে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, ডাউকি ফল্ট সক্রিয় থাকায় সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ। এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প বড় কম্পনের পূর্বাভাস হতে পারে, তাই সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং গ্যাস-বিদ্যুতের লাইন বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments