স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ কর্তৃক স্বাক্ষরিত এই কমিটিতে মোঃ সেলিম মিয়াকে আহবায়ক ও মোঃ মাহবুবুর রহমান কে সদস্য সচিব করে নবনির্বাচিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ও কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মোঃ জুয়েল মিয়া, এড.কামরুন নাহার,মোঃ সুমন মিয়া,রোজিনা আক্তার,সামসুদ্দিন সরকারকে নির্বাচিত করা হয়। এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তীতে এই কমিটিতে সদস্য অর্ন্তভুক্ত করা হবে।
বিজেপির ডেমরা থানার নবনির্বাচিত আহবায়ক মোঃ সেলিম মিয়া বলেন,, ডেমরা থানার বিজেপির সকল সদস্য কে নিয়ে একযোগে কাজ করে।বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব মতিন সাউদের দিকনির্দেশনায় ডেমরা থানাকে সাজিয়ে তুলবো।
ডেমরা থানা বিজেপির নতুন সদস্য সচিব মাহবুবুর রহমান বলেন,সুস্থ ও আর্দশিক রাজনীতি করে ঢাকা-০৫ বাসীকে ভালো কিছু উপহার দিতে চাই।এই স্বপ্নের সারথী হিসেবে সকলকে পাশে চাই।নতুন ধারার বাংলাদেশ গড়ে তুলার জন্য আমরা বদ্ধপরিকর।
এ বিষয়ে বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-০৫ কে ঢেলে সাজাতে চাই।সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত, আর্দশিক আসন গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নির্দেশনায় কিছু কাজ হাতে নিয়েছি।
কশীগঞ্জে প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, ডিবি। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।গ্রেপ্তা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের প্রায় পাঁচ ঘণ্টা পর মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত নামে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।রবিবার (২১ জুন) সকা ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'উপজেলা প্রশাসন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাল সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগে বেতন-ভাতা বন্ধ থাকা এক শিক্ষকের বিরুদ্ধে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায় ...
সব মন্তব্য
No Comments