শরিফুল ইসলাম, গোবিপ্রবি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণকাজ বহু বছর ধরে চলমান, অথচ আজও কাজটি শেষ হয়নি। প্রতিদিনই শত শত শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের চোখে পড়ে এই অসমাপ্ত, অগোছালো ফটক, যা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও মর্যাদার পরিপন্থী।
দুই দিন আগেই কর্তৃপক্ষ একটি কাগজের ব্যানার দিয়ে ফটকের অপূর্ণতা ঢাকতে চেয়েছিল। কিন্তু সেটিও একটি ঝড়ে উড়ে যায় আজ আবারও সেই একই রকমের ব্যানার টানানো হয়েছে — না কোনো কাঠামো, না কোনো স্থায়ী নামফলক, বরং একটি অস্থায়ী কাগজের টুকরো, যেখানে লেখা বিশ্ববিদ্যালয়ের নাম।
এই পুরো ঘটনায় ফুটে উঠেছে প্রশাসনের চরম রুচিহীনতা ও দায়িত্বহীন মানসিকতা। যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ফটক ও ক্যাম্পাস সৌন্দর্য নিয়ে গর্ব করে, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বছরের পর বছর ধরে একটি ফটক শেষ করতে ব্যর্থ — বিষয়টি নিঃসন্দেহে চিন্তার বিষয়।
অন্যদিকে, পাশেই অবস্থিত টেক্সটাইল কলেজের ফটকে স্থাপিত স্টিলের ফ্রেমে খোদাই করা নাম এবং রাতে আলোকিত ব্যবস্থা স্পষ্টতই দেখিয়ে দেয়, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য কতটা হতে পারে।
একটি বিশ্ববিদ্যালয়ের ফটক তার পরিচয়, গর্ব এবং স্বপ্নের প্রতীক, অথচ এখানকার ফটকে তার ছিটেফোঁটাও নেই। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন:
“এই নির্মাণ কাজের পিছনে থাকা দায়িত্বশীল কারা? বছরের পর বছর ধরে চলা এই স্থবিরতা কেন? প্রশাসনের এই রুচিহীন স্বভাব আর কত দিন সহ্য করতে হবে?”
এটি শুধুই একটি ফটকের নির্মাণ নয়, বরং একটি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি ও প্রশাসনের মানসিক দৈন্যতার প্রতিফলন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments