ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২ নকআউট পর্বে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি হাইভোল্টেজ ম্যাচে টাইব্রেকারে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইউরোপের পরাশক্তি নেদারল্যান্ডস। অন্যদিকে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
সোমবার, ২৯ জুন রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। ম্যাচের ৪৫ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার, ৩০ জুন রাত ২:৩০টায় বোস্টন স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ৪২ মিনিটে হুলিও এনসিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৫৪ মিনিটে কাই হাভার্তজের গোলে সমতা ফেরায় জার্মানি। টাইব্রেকারে জার্মানির হাভার্তজ ও নিক ভোল্টেমেডের শট রুখে দিয়ে নায়ক হন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। বিশ্বকাপে টাইব্রেকারে পাঁচবার অংশ নিয়ে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মানি।
একই দিন সকাল ৭টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে আরেক নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিয়পের গোলে সমতায় ফেরে মরক্কো। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মরক্কোর গোলরক্ষকের দৃঢ়তায় জয় পায় আফ্রিকার প্রতিনিধিরা।
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিনটি ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। শেষ মুহূর্তের নাটকীয়তা যেন এবারের বিশ্বকাপের নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments