স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আজ সোমবার, ১৬ জুন থেকে ‘Sports, Exercise Medicine & Rehabilitation with Basic Life Support Training-2026’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনার ও কর্মশালা শুরু হয়েছে।
বিকেএসপি অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘আধুনিক খেলাধুলায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং ইনজুরি কাটিয়ে উঠতে এ ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী। আমরা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ শুরু করেছি। ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের অবশ্যই প্রশিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেদের করণীয় ও লক্ষ্য সম্পর্কে সচেতন না হলে খেলায় কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। এই কর্মশালা থেকে প্রাপ্ত জীবনরক্ষাকারী জ্ঞান শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।’
তিন দিনব্যাপী এই সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য ‘Basic Life Support (BLS)’-এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। মাঠের ভেতর বা বাইরে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AED) ব্যবহার এবং আহত খেলোয়াড়কে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল হাতে-কলমে শেখানো হবে। কর্মশালা শেষে সফল প্রশিক্ষণার্থীদের সুইডেনের ‘FAC’ (First Aid Courses) কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। সেমিনারে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি ও পুনর্বাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments