কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসি'র কমিটি গঠন

প্রকাশ : 01 Aug 2025
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসি'র কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি  কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।


ইউজিসি'র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া-কে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।


কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের ২য় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ৮ জনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত ৩ জন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।


এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসি'র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।


সম্পর্কিত খবর

;