নেত্রকোনায় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে, বিএনপি নেতার মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ : 15 Oct 2026
নেত্রকোনায় স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে, বিএনপি নেতার মোটরসাইকেল  শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব মাষ্টারের সমর্থনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এ শোভাযাত্রার আয়োজন করে। 


পাঁচ (৫)নং আমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভা যাত্রা শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে একই স্থানে এসে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। 


সমাবেশে নির্বাচনী প্রার্থী আব্দুর রব মাস্টার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকায় তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি,মানুষের সেবা করার জন্য এবং জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থনের কারনে নির্যাতনের শিকার হয়েছি,জনগণ যদি আমাকে যোগ্য মনে করে, নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে করব,ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

;