সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বিবাদী হলো একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (১৭)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় অভিযুক্ত জুনায়েদ হোসেন শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে প্রলোভন দেখিয়ে স্থানীয় জনৈক শরিফুল ইসলামের বাগানে নিয়ে যায়।
বেশ কিছুক্ষণ পর শিশুটির দাদি তাকে খুঁজতে বের হলে অন্য শিশুদের মারফত জানতে পারেন যে, জুনায়েদ তাকে বাগানের দিকে নিয়ে গেছে। দাদি বাগানের ভেতর গিয়ে খুঁজতে থাকলে একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ পান। তখন অভিযুক্ত জুনায়েদ শিশুটির মুখ চেপে ধরে আত্মগোপনের চেষ্টা করে। একপর্যায়ে দাদি কাছে চলে এলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
উদ্ধারের পর শিশুটি তার পরিবারকে জানায়, জুনায়েদ তাকে বাগানে নিয়ে জোরপূর্বক পোশাক খুলে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করতে চাইলে তার গলা চেপে ধরা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত জুনায়েদ গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে ডেকে নিয়ে মারধর ও উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
সব মন্তব্য
No Comments