নেত্রকোনা প্রতিনিধি: একটা সূঁচ আর একটুখানি সূতা—এতটুকু দিয়েই বদলে যাচ্ছে নারীদের জীবন। নেত্রকোনা পৌর শহরের ইসলামপুর এলাকার একটি ছোট ঘরে শুরু হওয়া “স্বপ্নবুনন সেলাই প্রশিক্ষণ কেন্দ্র” এখন হয়ে উঠেছে শত শত নারীর স্বপ্ন পূরণের আশ্রয়। এর উদ্যোক্তা তাহমিদা ইসলাম বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
২০০৪ সালে মাত্র তিনজন নারীকে সঙ্গে নিয়ে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেন তাহমিদা ইসলাম। সমাজে গুরুত্বহীন কাজ হিসেবে দেখা হলেও তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে গড়ে তোলেন একটি প্রশিক্ষণকেন্দ্র, যেখানে শিখানো হয় শুধু কাপড় সেলাই নয়—নারীদের আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও সম্মান অর্জনের পথ।
এ পর্যন্ত ৭০০–৮০০ জন নারী এখানে প্রশিক্ষণ নিয়েছেন। কেউ খুলেছেন টেইলারিং শপ, কেউ ঘরে বসেই নিচ্ছেন অর্ডার, আবার কেউ ফেসবুক পেজের মাধ্যমে দেশের বাইরেও পোশাক বিক্রি করছেন। অনেকেই আজ পরিবারের প্রধান উপার্জনকারী।
শহরের বাইরেও কাজ করেছেন তিনি। নেত্রকোনার প্রত্যন্ত গ্রামে গিয়ে বিধবা, স্বামী-পরিত্যক্তা ও দরিদ্র নারীদের হাতে ধরিয়ে দিয়েছেন ব্লাউজ, পেটিকোট, থ্রিপিস ও শিশুদের পোশাক তৈরির কৌশল। পাশাপাশি শিখিয়েছেন বাজার ধরার উপায় ও আয়ের পথ তৈরি করার কৌশল।
তাহমিদা ইসলাম বলেন, “আগে মানুষ বলত সেলাই শিখে কী হবে? এখন তারাই এসে প্রশংসা করে।”
বর্তমানে প্রতিদিন ৫০–৬০ জন নারী প্রশিক্ষণ নিতে আসেন “স্বপ্নবুনন”-এ। তাঁদের চোখে ভেসে ওঠে সংসারের দায়-দায়িত্ব, আবার কারও মনে থাকে নতুন জীবনের স্বপ্ন।
তাহমিদা ইসলাম চান, এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক জেলার প্রতিটি উপজেলায়, এমনকি সারাদেশে। এজন্য তিনি সরকারি সহযোগিতা ও নীতিনির্ধারকদের সুনজর কামনা করেন।
হাতে সূঁচ-সূতা, মনে সাহস আর নারীদের প্রতি অফুরন্ত ভালোবাসা নিয়ে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের এক স্বপ্ন বোনার কারিগর।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments