ডেস্ক রিপোর্ট: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি। তরুণ দর্শকদের সাথে রিয়েলমির সংযোগ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি।
গতি, সৃজনশীলতা ও ম্যাচ জেতানোর দক্ষতার জন্য পরিচিত রাফিনহা আধুনিক ফুটবলের অন্যতম গতিশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। বর্তমানে তিনি এফসি বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। আভাই ফুটবল ক্লাবে তার পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়েছিল।
মাঠের পারফরম্যান্সের বাইরেও, রাফিনহা কমিউনিটির উন্নয়ন ও তরুণদের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা করার জন্য পরিচিত। যা তরুণদের ক্ষমতায়ন ও সীমানা অতিক্রম করার অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে রিয়েলমির ভিশনের সঙ্গে দারুণভাবে মিলে যায়। আর এর মধ্য দিয়ে আবেগপ্রবণ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণ ব্যবহারকারীদের সাথে আরও গভীরভাবে কাজ করতে চায় রিয়েলমি।
এ বিষয়ে রাফিনহা বলেন, “ফুটবলের জন্য এমন একটি বিশেষ সময়ে রিয়েলমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের শক্তি একই, নতুন প্রজন্মের সাথে সংযুক্ত হওয়া; যারা এই খেলাটিকে আবেগ ও সীমাহীন উদ্দীপনা নিয়ে যাপন করে। সামনে ফ্যানদের জন্য আরও অনেক অনুপ্রেরণাদায়ক বিষয় আসছে। এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”
এই সহযোগিতার অংশ হিসেবে রাফিনহা ‘দ্য আর প্রফেসি’ ধারণা থেকে অনুপ্রাণিত ‘মেক ইট রাফিনহা, মেক ইট রিয়েলমি’ শীর্ষক ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন। ক্যাম্পেইনটি প্রতিভা ও দৃঢ় সংকল্প কীভাবে রোনালদো, রোমারিও ও পেলের মতো কিংবদন্তি ফুটবল তারকাদের ধারাবাহিকতায় নতুন প্রজন্মের জন্য অসাধারণ সাফল্যের পথ তৈরি করতে পারে তা তুলে ধরবে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments