মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ফাউন্ডেশন–২০০৪’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার শাজাহান হাওলাদার। আইডিয়াল কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনিরুল ইসলাম মিথুন।
অনুষ্ঠানে গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মইন খান, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউটের শিক্ষক জামাল হোসেন, সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ডাকুয়া, সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা দুলাল সিকদার ও সংগঠনের পক্ষে সুমন হাওলাদার।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বন্ধু মহল একতা ফাউন্ডেশন–২০০৪’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments