আহাছানুল মতিন নান্নু (বোচাগঞ্জ) দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়াও বোচাগঞ্জ উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments