বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বালিয়া ইউনিয়নের সিংগিয়া এলাকায় অনুষ্ঠিত হলো “মাঠ দিবস” কর্মসূচি, যেখানে প্রদর্শন করা হয় “থাই বল সুপার” নামের একটি হাইব্রিড মিষ্টি কুমড়া জাতের সফলতা। বুধবার (৬ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল চাষিরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, “থাই বল সুপার” জাতটি প্রচলিত মিষ্টি কুমড়ার তুলনায় ৭ থেকে ১০ দিন আগে পরিপক্ক হয় এবং ভাইরাসসহ বিভিন্ন রোগের প্রতি তুলনামূলক সহনশীল। এ জাতের গাছ শক্তিশালী, ফলন বেশি এবং ফলের ভেতরের অংশ গাঢ় কমলা রঙের হওয়ায় পুষ্টিগুণও বেশি। প্রতিটি কুমড়ার গড় ওজন ৫ থেকে ৮ কেজি এবং এর স্বাদ অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। পাশাপাশি এ জাতের সংরক্ষণ ক্ষমতাও বেশ ভালো, যা বাজারজাতকরণে কৃষকদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।
মাঠ দিবসে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিংগিয়া এলাকার সফল কৃষক বাবু ভাই বলেন, “আমি ২৬ শতক জমিতে থাই বল সুপার মিষ্টি কুমড়া চাষ করেছি। অন্যান্য জাতের তুলনায় এ জাতের ফলন অনেক বেশি হয়েছে। ইতোমধ্যে ৬৪ মণ মিষ্টি কুমড়া বিক্রি করেছি এবং আরও প্রায় ৪০ মণ বিক্রি করতে পারবো বলে আশা করছি। বাজারে দামও ভালো পাচ্ছি, তাই আমি খুবই সন্তুষ্ট।”
অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য কৃষকরাও এ জাতের উচ্চ ফলন ও লাভজনকতা দেখে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ জাতের চাষ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
এ আয়োজনের পেছনে রয়েছে ইউনিক সীড কোম্পানির সার্বিক তত্ত্বাবধান। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ জামাল আব্দুল নাসির (মামুন) এবং আরএসএম মোঃ মোশের্দুর রহমান উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কৃষকের মাঠ পরিদর্শন করেন এবং সরেজমিনে ফসলের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments