ভুয়া তথ্য প্রতিরোধে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীদের তৃণমূল পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে কমিউনিটি মনিটরিং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপীর দ্বিতীয় পর্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে স্থানীয় এনজিও স্বনির্ভর এর সহায়তায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণে টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইনের ২০ জন সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচ জন করে মোট চারটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়। এসব গ্রুপের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এলাকায় নির্বাচন সংক্রান্ত অনিয়ম, সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও দায়িত্বশীলভাবে প্রতিবেদন করবেন।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সাকমিডের প্রমোশন অফিসার সাংবাদিক মিনহাজ আমান, প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।
এসময় উপস্থিত ছিলেন সাকমিডের প্রধান নির্বাহী সৈয়দ কামরুল হাসান, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক এস.এম. শাহীন, নিহার রঞ্জন সরকার।
প্রশিক্ষকরা বলেন,ভুয়া সংবাদ বর্তমানে বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং নির্বাচনকেন্দ্রিক ভুয়া খবর ও ছবি ছড়ানোর ঝুঁকি বেশি। নির্বাচনের সময় সঠিক তথ্য ও নাগরিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পর্যায়ে দক্ষ পর্যবেক্ষক তৈরি হলে সহিংসতা ও ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments