মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গুণীজনদের সম্মান না করলে যেমন সমাজে গুণীজণ তৈরি হয় না, তেমনি সৎ ও আদর্শবানদের সম্মান না করলে সমাজে সৎ ও আদর্শবান তৈরি হয়না। তিনি বলেন, দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃনা করতে হবে। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে জড়িত তাদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি ও দূর্বৃত্তায়ন বিদায় নেবে।
একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের বিখ্যাত কন্ঠশিল্পী খুরশিদ আলমকে সংবর্ধণা দিয়েছে উত্তরা কালচার সোসাইটি (ইউসিএস)। উত্তরা কালচারাল সোসাইটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে উত্তরা সেক্টর ৬ এর বিসিক মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সংবর্ধিত করা হয় এই গুণী শিল্পীকে। উত্তরা কালচারাল সোসাইটির সদস্যদের নাচ, গান আর আবৃত্তিতে উৎসবমূখর হয়ে ওঠে গুণী কন্ঠ শিল্পী খুরশিদ আলম এর সংবর্ধনা অনুষ্ঠান।
উত্তরা কালচার সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালা পরিচালনা করেন উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং। সংবর্ধিত প্রখ্যাত কন্ঠশিল্পী খুরশিদ আলম এর হাতে সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন শেরীফা কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনষ্টিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ দুলাল, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান এবং উত্তরা কালচার সোসাইটির উপদেষ্টা প্রকৌশলী মোঃ ইউনুস আলী।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments