দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে গরু চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীররাতে দৌলতপুর থানার পাশ্বাবতী চকদৌলতপুর গ্রামের কৃষক হাসান আলী (২৭) এর বাড়ি থেকে গরু চুরির এ ঘটনা ঘটে।
কৃষক হাসান আলী ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে গোয়ালঘরে গরু দেখে কৃষক হাসান আলী ঘুমিয়ে পড়েন। পরে গতকাল শনিবার সকালে জেগে দেখেন গোয়ালঘরে তার অতিযতেœ পালনকরা গরুটি আর নেই এবং গোয়ালঘরের দেওয়াল ভাঙা। সংগবদ্ধ চোরেরা গোয়ালঘরের দেওয়াল ভেঙে গরটি চুরি করে নিয়ে যায়, যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
গরু চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, গরু চুরির বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments