বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জমে উঠছে মিনি পার্লামেন্ট হিসেবে এসময় পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ইতিমধ্যে ৯টি প্যানেল ঘোষিত হয়েছে। যেগুলো এককভাবে, বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত যৌথভাবে এবং স্বতন্ত্রভাবেও প্যানেল রয়েছে।
গতকাল বুধবার (২০ আগষ্ট) মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনে ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিলো ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি।
এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যানে যা পাওয় গেছে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সামনে একক প্যানেল ঘোষণা করেছেন। প্যানেল দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এটি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামে দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির এক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে প্যানেল দিয়েছে। ছাত্র অধিকার পরিষদ 'ডাকসু ফর চেঞ্জ' নামে প্যানেল ঘোষণা করেছেন। ইসলামী ছাত্র আন্দোলন 'সচেতন শিক্ষার্থী সংসদ' নামে প্যানেল দিয়েছে। বামপন্থী হিসেবে পরিচিত 'প্রতিরোধ পর্ষদ' নামে একটি যৌথ প্যানেল দিয়েছে। তিনটি বাম ছাত্র সংগঠন সমন্বয়ে 'অপরাজেয় ৭১-অদম্য-২৪' নামে একটি যৌথ প্যানে দিয়েছে।
এছাড়াও 'স্বতন্ত্র ঐক্যজোট' নামে একটি, 'ডিইউ ফাস্ট' নামে একটি প্যানেল দিয়েছেন।
ঘোষিত প্যানেলের মধ্যে তিনটি একক, তিনটি জোটভিত্তিক, দুইটি যৌথ বামপন্থী এবং দুইটি স্বতন্ত্র প্যানেল ঘোষিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments