ফুলতলা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে বাঁশবাগানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আলম শেখ (৩৫) নামে এক লম্পটকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানাধীন তরতিবপুর গ্রামের একটি বাঁশবাগানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম শিশুর মা আফসানা বেগম বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ০১, তারিখ- ০১/০৬/২০২৬ ইং)। আটককৃত আসামি আলম শেখ ফুলতলা থানার ধোপাখোলা গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে। বর্তমানে সে ফুলতলার তাজপুর এলাকায় এম এম কলেজের পাশে জনৈক খালেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বাদী আফসানা বেগম তরতিবপুর গ্রামস্থ ইকবাল সরদারের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী এক নারী তাকে জানান যে, তার সাড়ে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে ‘মনি মনি’ বলে ডেকে এক অপরিচিত ব্যক্তি বাগানের দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মা আফসানা বেগম ও তার স্বামী মোঃ সবুজ সরদার প্রতিবেশীদের সঙ্গে নিয়ে শিশুর খোঁজে বের হন। চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে তরতিবপুর গ্রামস্থ ‘শেখ ব্রাদার্স রাইস মিল’ এর পেছনে জনৈক দাউদের বাঁশবাগান থেকে শিশুটিকে বের হয়ে আসতে দেখেন তারা। ঠিক ওই মুহূর্তেই তার পেছন পেছন এক ব্যক্তিকেও বাগান থেকে বের হতে দেখা যায়। বাগান থেকে উদ্ধারের পর শিশুর কাছে বাগানে যাওয়ার কারণ জানতে চাইলে, সে উপস্থিত সবাইকে কান্নাবিজড়িত কণ্ঠে জানায় ওই অপরিচিত লোকটি তাকে ‘মনি মনি’ বলে ডেকে বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে ‘প্রেম প্রেম খেলার’ কথা বলে জোরপূর্বক তার প্যান্ট খুলে ফেলে। একপর্যায়ে আশেপাশের লোকজনের চিলøাচিলিø ও আসার আভাস পেয়ে লম্পট ব্যক্তিটি তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। শিশুর মুখে এই লোমহর্ষক বিবরণ শুনে মা-বাবা ও উপস্থিত প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় জনতা চারদিক থেকে ছুটে এসে লম্পট আলম শেখকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। পরে ফুলতলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে হেফাজতে নেয়। এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।” এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী লম্পট আলম শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে কোনো অবুঝ শিশু এমন পাশবিকতার শিকার না হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
সব মন্তব্য
No Comments