রাণীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও ছিন্নমূল মানুষেরা। আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার গেটের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী ক্ষমতার অপব্যবহার এবং অফিসে আগত ব্যাক্তিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন,অফিসে বসেই ধুমপান করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ না করে স্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরন করেন এছাড়াও নিজের কোয়াটার শয়নকক্ষে তিনি কম্বল রেখে তার মনোনীত মানুষের কাছে কম্বল বিতরণ করেন । এদিকে অসহায় ছিন্নমূল মানুষেরা কম্বল ( শীতবস্ত্র) না পেয়ে তার কাছে বারবার দ্বারস্থ হয়েও কম্বল না পেয়ে এই মানববন্ধনে অংশ নেন।
এসময় মানববন্ধনে অংশ নিয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মেদ বলেন , রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী নিজেকে হেডম দাবী করে, সাধারণ মানুষকে তিনি কিছু মনে করেন না,সকল মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে অফিসে বসেই ধুমপান করে যা রীতিমতো সরকারি আইন লংঘন,আমরা এই পিআইও নুরুন্নবীর দ্রুত প্রত্যাহার চাই । একদিকে একই দাবী তুলে সাংবাদিক পেয়ার আলী বলেন এই পিআইও নুরুন্নবী ইউএনও কে তোয়াক্কা করে না , ইউএনওর কোন সুপারিশ তিনি শোনেন না ,নিজেকে হেডম দাবী করেন এবং কথায় কথায় বলেন আমি এমপি মন্ত্রীদের তোয়াক্কা করি না ইউএনও কে । এসময় শ্রমীকনেতা আব্দুর রহিম বলেন এই পিআইও নুরুন্নবী কাউকে তোয়াক্কা করে না সাধারণ মানুষ তার অফিসে গেলে তিনি গালিগালাজ করেন এই অসভ্য পিআইও কে দ্রুত প্রত্যাহার চাই। এসময় মানববন্ধনে কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনের বিষয়ে পিআইও নুরুন্নবী'কে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, আমি জেলায় ছিলাম এসেই সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করবো ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments